প্রকাশিত: Thu, Dec 29, 2022 10:58 AM
আপডেট: Thu, Sep 10, 2026 8:56 PM

গ্রেপ্তারের কারণ

প্রয়াত সুরঞ্জিতের এপিএসের বাসায় জঙ্গীরা অবস্থান করছিলো: স্বরাষ্ট্রমন্ত্রী

সাইফুল ইসলাম: আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্তের এপিএসের বাসায় নাকি জঙ্গিরা অবস্থান করেছিলেন। সে কারণে তাকে আটক করা হয়েছে। এ ছাড়াও জঙ্গি ছিনতাইয়ের ঘটনার তদন্ত চলমান রয়েছে। আমাদের পুলিশ যেখানে যাকে সন্দেহ করছেন তাকে জিজ্ঞাসাবাদ করছেন। বৃহস্পতিবার ঠাকুরগাঁও সদর উপজেলার পূর্ব আকচার লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘরে মুক্তিযুদ্ধ গ্যালারির দ্বারোদঘাটন শেষে তিনি এ কথা বলেন। রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনে নৌকার প্রার্থী হেরে যাওয়ার প্রশ্নে মন্ত্রী বলেন, নির্বাচনে জয়-পরায়জয় থাকবে। আর রংপুরে এরশাদ সাহেবের বাড়ি হওয়ায় সেখানে জাতীয় পার্টির অবস্থান শক্ত হওয়াটাই স্বাভাবিক।

এসময় রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, ডিইআইজি আব্দুল আলীম, ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মাহবুবুর রহমান, পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন ও ইকো সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর নির্বাহী পরিচালক শহীদ উজ জামান উপস্থিত ছিলেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব